বাস-ট্রাক-প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে আহত ৬৩

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৯ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৭ PM
দুর্ঘটনাকবলিত যানবাহন

দুর্ঘটনাকবলিত যানবাহন © সংগৃহীত

নরসিংদীতে বাস-ট্রাক-প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে ৬৩ জন আহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ইতোমধ্যে আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় আজ সকালে সিলেটমুখী মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে ঢাকামুখী প্রাণ-আরএফএল কোম্পানির একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাশে চলমান একটি প্রাইভেট কার এসে ধাক্কা দেয়। এতে বাস, ট্রাক ও প্রাইভেট কারে থাকা ৬৩ যাত্রী আহত হন।

পরে আহতদের উদ্ধার করে ১০০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত অবস্থায় বাসের এক যাত্রী ও ট্রাকের ড্রাইভারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যায়।

বিষয়টি নিশ্চিত করে ইটাখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, সকালে নরসিংদী সদরের বাসাইল এলাকায় প্রাণ কোম্পানির একটি বাস ও মালবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এ সময় পেছনে থাকা একটি প্রাইভেট কার এসে দুর্ঘটনাকবলিত বাসে ধাক্কা মারে।

ওসি বলেন, এ ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়। তাদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বাসের এক যাত্রী ও ট্রাকের ড্রাইভারকে ঢাকা পঙ্গুতে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি পুলিশ হেফাজতে আছে।

হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংব…
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিছু শিক্ষার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ …
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের কারণ জানিয়ে ফেসবুকে পোস্ট প্রীতম-শেহতাজের
  • ০৫ অক্টোবর ২০২৬