ভাষা শহীদরা বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন: জামায়াত আমির

২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৫ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM
ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাঙালি জাতির হৃদয়ে বেঁচে থাকবেন তারা। তাদের ভুলে গেলে শহীদদের অবমাননা করা হবে। ভাষা শহীদরা শ্রদ্ধার পাত্র।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘৫২-তে যারা লড়াই করেছেন তারা প্রতিষ্ঠিত সরকার ও বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। একইভাবে ২৪-এর আন্দোলনকারীদের অবদানও জাতি স্মরণ রাখবে।’

জামায়াত আমির আরও বলেন, ‘চব্বিশের আন্দোলনেও আমরা একজন ছোট বোনকে দেখেছি, সম্ভবত তিনি বলেছিলেন- পেছনে পুলিশ সামনে স্বাধীনতা। আরও বলেছিলেন লড়েই যাবো, মরেই যাব, মেরেই যাব। বোনটার নাম সানজিদা চৌধুরী। স্যালুট বোন তোমাকে, স্যালুট। তোমার মধ্যে বায়ান্ন এবং একাত্তরের তেজ আছে। তোমার মতো বোন ও ভাইদের অনেক প্রয়োজন।’

তরুণদের অবদান ভোলার নয় উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘এরা একেকজন এক একটি জীবন্ত ইতিহাস। এ সৌভাগ্য সবার হয় না। সেই ইতিহাসকে স্মরণ করা যেমন দায়িত্ব, তেমনি এখান থেকে অন্যায়ের বিরুদ্ধে বিপ্লবী হওয়ার শিক্ষা নেওয়াও কর্তব্য।’

ফ্রি মেডিকেল ক্যাম্পের বিষয়ে তিনি বলেন, ‘আজ সামান্য আয়োজনের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হচ্ছে। এতে তাদের প্রতি আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। বায়ান্ন শেখায়, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। আর যেখানে সন্ত্রাস ও ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ।’

তিনি আরও বলেন, ‘মানুষ কিংবা দল হিসেবে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই। তাই আমাদের ভুল হলে আলোচনার মাধ্যমে সমালোচনা করবেন।’

ট্যাগ: জামায়াত
শিক্ষার্থীদের নিয়ে রেজিস্ট্রার ভবন ঘেরাও করবেন ডাকসু নেতারা 
  • ১৯ এপ্রিল ২০২৬
বিভাগে শিক্ষক সংকট, অনশনে বসলেন চেয়ারম্যান
  • ১৯ এপ্রিল ২০২৬
মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করল বিএসএফ
  • ১৯ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ে পানির কল চুরি করতে এসে যুবক আটক
  • ১৯ এপ্রিল ২০২৬
সংসদে ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন চাইলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
জুলাই শহিদদের স্মরণ না করলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে: নাছির…
  • ১৯ এপ্রিল ২০২৬