ভোররাতে মোরগের ডাকে অতিষ্ঠ, প্রশাসনের দ্বারস্থ বৃদ্ধ

২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৫ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM

© ফাইল ফটো

ভোররাতে ঘুম ভাঙানোর জন্য সাধারণত অ্যালার্ম ঘড়ির ব্যবহারই স্বাভাবিক। কিন্তু ভারতের কেরালার পাল্লিকাল গ্রামের এক বৃদ্ধের ঘুমের শত্রু হয়ে উঠেছিল এক প্রতিবেশীর মোরগ! প্রতিদিন ভোরবেলা নিয়ম করে ডেকে ওঠা এই মোরগের কারণে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত প্রশাসনের কাছে অভিযোগ করেন তিনি। গুরুত্ব সহকারে বিবেচনাও হয় সেই অভিযোগ। নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থাও।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, এ ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার পাল্লিকাল গ্রামের। সেখানকার বাসিন্দা রাধাকৃষ্ণ কুরুপের বাড়ি পাশে থাকেন অনিল কুমার। তিনি বাড়িতে মোরগ পোষেন। ঘটনাচক্রে সেই মোরগের ঘর রাধাকৃষ্ণের ঘরের সামনে। প্রতিদিন ভোররাতে নিজের নিয়মে ডেকে ওঠে মোরগটি।  আর এ ডাকে ঘুম ভেঙে যায় বৃদ্ধ রাধাকৃষ্ণের। দিনের পর দিন এই ঘটনায় বিরক্ত হয়ে ওঠেন তিনি।

আরও পড়ুন: ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের

এদিকে, ঘুমাতে না পেরে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে দাবি করেন রাধাকৃষ্ণ। রাগে মোরগের ডাকের হাত থেকে বাঁচতে শেষ পর্যন্ত প্রশাসনের কাছে অভিযোগ জানান তিনি।

এই অভিযোগ খুব গুরুত্ব সহকারে দেখে স্থানীয় রেভিনিউ ডিভিশনাল অফিসার। দুজনকেই ডেকে পাঠান তিনি। কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপরই মোরগের থাকার স্থানটি পরিবর্তন করতে হবে বলে অনিলকে নির্দেশ দেওয়া হয়। যা রাধাকৃষ্ণের বাড়ি থেকে বেশকিছুটা দূরে হতে হবে। ১৪ দিনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।

শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬