বিয়ের অনুষ্ঠান থেকে ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২১ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM
প্রকাশ চাকমা

প্রকাশ চাকমা © সংগৃহীত

রাঙামাটি জেলা সদরের একটি রিসোর্টে বিয়ের অনুষ্ঠান থেকে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে অনুষ্ঠানের ভোজ শেষে তাকে গ্রেপ্তার করে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাঙামাটি শহরের অদূরে মগবান ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা নিমন্ত্রিত ছিলেন। ওই অনুষ্ঠানে তাঁর উপস্থিতির খবর পেয়ে রাঙামাটি শহর থেকে একদল ডিবি পুলিশ সেখানে যায়। পরে খাওয়াদাওয়া শেষে বেলা বিয়ের অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসাবে সাবেক ছাত্রলীগ নেতা প্রকাশ চাকমাকে আটক করা হয়েছে।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬