স্কুল থেকে তুলে নিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ

২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪১ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM
মিজানুর রহমান গোলাপ

মিজানুর রহমান গোলাপ © সংগৃহীত

চুরির অপবাদ দিয়ে কেরানীগঞ্জের তেঘরিয়ায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠছে এক কৃষক দল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিদ্যালয় প্রঙ্গণে আহত শিক্ষার্থীর সহপাঠীরা বিক্ষোভ করেছেন।

অভিযুক্ত কৃষক দল নেতার নাম  মিজানুর রহমান গোলাপের। গোলাপ ঢাকা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক।

তেঘরিয়া কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, আমাদের সহপাঠী মো. মাহিমকে বিদ্যালয় থেকে তুলে নিয়ে মারধর করছেন কৃষক দলের নেতা। আমরা সেই নেতার বিচারের দাবি জানাচ্ছি।তাকে দ্রুত বিচারে আওতায় না আনা হলে আমরা শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তুলব।

ভুক্তভোগী মো. মাহিম বলেন, ‘স্কুলে গিয়ে বন্ধুদের সাথে রাস্তায় বের হই। গোলাপের নির্মাণাধীন বাড়ির পাশে হাঁটতে যাই। পরে গোলাপ মিথ্যা অপবাদ দেন আমি নাকি তার নির্মাণাধীন ভবনের রড চুরি করছি।

এই কথা বলে স্কুল থেকে আমাকে ডেকে নিয়ে তার ভবনের ভেতরে নিয়ে মারধর করেন। হাঁটু, গলা ও পিঠে আঘাত পাওয়ায় আমি অসুস্থ হয়ে পড়ি। শরীরে প্রচণ্ড ব্যথা বিছানা থেকে উঠতে পারতেছি না, কিছু খেতে পারছি না। খাবার খেলেই বমি আসছে।’

তেঘরিয়া কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন বলেন, ‘একজন শিক্ষার্থীকে এভাবে মারধর করার সাহস কিভাবে পান। আমার শিক্ষার্থী কোনো অন্যায় করে থাকলে স্কুল কর্তৃপক্ষের কাছে জানাবেন। এ বিষয়ে স্কুল কমিটির সভাপতিকে জানানো হয়েছে। আমরা এই অপরাধের সঠিক বিচারের দাবি জানাচ্ছি।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত কৃষক দল নেতা মিজানুর রহমান গোলাপের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬