বাসচাপায় দুই স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ-ভাঙচুর

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৯ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM

© সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাসচাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ করছেন। ঘটনার পর থেকে এখন পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী উপজেলার মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আলী আকবর (১৩) ও ষষ্ঠ শ্রেণির জুনায়েদ (১২)। এদের মধ্যে আলী আকবর মধ্যপাড়া গ্রামের ফারুকের ছেলে এবং জুনায়েদ একই এলাকার ফেরদৌসের ছেলে।

আরো পড়ুন: জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা শিক্ষকদের

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে তারা একটি মোটরসাইকেলে করে যাচ্ছিল। ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের মধ্যপাড়া এলাকায় পৌঁছালে একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আলী আকবর নিহত ও জুনায়েদ আহত হয়। স্থানীয়রা জুনায়েদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কটিয়াদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। আমরা এখনো ঘটনাস্থলে আছি। রাস্তার অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

ট্যাগ: অবরোধ
৫৫ মাদ্রাসা প্রধানকে শোকজ, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি
  • ০৫ নভেম্বর ২০২৬
জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950