জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা শিক্ষকদের

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪০ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM

© টিডিসি ফটো

এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন আন্দোলনরত শিক্ষকরা। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এ কর্মসূচি পালিত হবে।

এর আগে মঙ্গলবার সকাল থেকে সপ্তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজীজি জানান, জাতীয়রকরণ, শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়টি আন্দোলনস্থলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দিতে হবে। এ দাবি পূরণ না হলে দুপুরে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন।

প্রসঙ্গত, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সাত দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। গত রোববার অবস্থানের পাশাপাশি অর্ধদিবস কর্মবিরতিও পালন করেন তারা। দাবি আদায় না হলে স্কুলে তালা কর্মসূচিসহ আমরণ অনশন কর্মসূচিও ঘোষণা করা হতে পারে।

খাওয়ার আগে এক চামচ অ্যাপল সাইডার ভিনিগার, কমাতে পারে সুগার …
  • ২৬ জুন ২০২৬
আশুরার দিনে যে আমল করবেন
  • ২৬ জুন ২০২৬
কোচের বিরুদ্ধে বিদ্রোহ, স্পেনের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে …
  • ২৬ জুন ২০২৬
আধিপত্য বিস্তারের জেরে পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আ…
  • ২৬ জুন ২০২৬
উত্তপ্ত হরমুজ, ফের বাড়ল তেলের দাম
  • ২৬ জুন ২০২৬
বিশ্বকাপের ডাগআউটে আর্জেন্টিনার রাজত্ব, ব্রাজিলের নেই কেউ
  • ২৬ জুন ২০২৬