বান্দরবানে অপহৃত ২৫ শ্রমিককে ছেড়ে দিল সন্ত্রাসীরা

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM

© সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালীর দুর্গম পাহাড়ি এলাকা মুরুংঝিরির রাবারবাগান থেকে অপহৃত ২৬ শ্রমিককে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরাফাত রাবার বাগানের মালিক মো. ফোরকান জানান, তার বাগানের ১২ জনকে মুক্ত করতে ৩ লাখ আর বাকী ৫ বাগানের ১৪ জনকে মুক্ত করতে ৭ লাখ টাকা মোট ১০ লাখ টাকা মুক্তিপণ দিতে হয়েছে। জিম্মিদের বেশি মারধর করা হয়েছে। উদ্ধারের পর তাদের এখন কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরো পড়ুন: ৪ বছরের শিশুর আঁকা ছবিতে মায়ের হত্যাকারী শনাক্ত

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানান, ২৬ শ্রমিককে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে ঈদগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি একই উপজেলার সরই ইউনিয়নের লিংপুং এলাকা থেকে ৭ শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথবাহিনীর অভিযানের মুখে তাদের ছেড়ে দেন সন্ত্রাসীরা।

এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় ‘এক টাকার মাস্টার’সহ যে ৭ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কাছে বেসরকারি শিক্ষকদের কষ্ট ও জাতীয়করণের তথ…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বেতন ও অবসর ভাতার জন্য অফিসে অফিসে ঘোরাঘুরি করতে …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের ইএফটি কবে থেকে চালু হচ্ছে, জানাল মাদ্রাসা শিক্ষা …
  • ০৫ অক্টোবর ২০২৬
বই আছে, পড়ার জায়গাও আছে, নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬