‘বঙ্গবন্ধু’ নাম পাল্টে হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
‘বাংলাদেশ স্যাটেলাইট -১’

‘বাংলাদেশ স্যাটেলাইট -১’ © সংগৃহীত

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট -১’ (বিএস-১) করার উদ্যোগ গ্রহণ করছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। এছাড়াও সজীব ওয়াজেদ জয়ের নামে থাকা কয়েকটি স্থাপনার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকারি এ প্রতিষ্ঠানটি।

এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকের এক সিদ্ধান্তে বলা হয় ‘২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গের নামে রাষ্ট্রীয় সংস্থা/প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ বাতিলের উদ্দেশ্যে উপদেষ্টা পরিষদ-বৈঠকের আলোচনা অনুযায়ী সকল মন্ত্রণালয়/বিভাগ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করিবে’

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড সূত্রে জানা যায়, নাম পরিবর্তনের বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়াও সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র, গাজীপুর ও সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র, বেতবুনিয়া নাম পরিবর্তন করে প্রতিষ্ঠাকালীন নাম প্রাইমারি উপগ্রহ ভূকেন্দ্র, গাজীপুর ও সেকেন্ডারি উপগ্রহ ভূকেন্দ্র, বেতবুনিয়া হচ্ছে।

জানতে চাইলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের জনসংযোগ মুখপাত্র ওমর হায়দার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, উপদেষ্টা পরিষদের এক সিদ্ধান্তে নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে সেটা প্রজ্ঞাপন আকারে আসবে।

উল্লেখ্য, ১১ মে ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে বাংলাদেশের এ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।

২০৩০ বিশ্বকাপে ৬৪ দল খেলানোর সম্ভাবনা যাচাইয়ে ফিফা
  • ৩১ জুলাই ২০২৬
হবিগঞ্জে স্পিরিট ও চোলাই মদ পানে ৪ জনের মৃত্যু
  • ৩১ জুলাই ২০২৬
শ্বাসনালিতে খাবার আটকে অচেতন, হাসপাতালে নেওয়ার পর ঢাবি অধ্…
  • ৩১ জুলাই ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ২৮ কেজি টুনা মাছ, ৪০ হাজার টাক…
  • ৩১ জুলাই ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৭ আগস…
  • ৩১ জুলাই ২০২৬
বৃষ্টি হলেই ডুবে যায় যবিপ্রবির একমাত্র খেলার মাঠ
  • ৩১ জুলাই ২০২৬