‘কবজি কাটা’ গ্রুপের প্রধান গ্রেপ্তার

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২০ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১১ PM
মো. আনোয়ার ওরফে কবজি কাটা আনোয়ার

মো. আনোয়ার ওরফে কবজি কাটা আনোয়ার © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে বহুল আলোচিত মো. আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কবজি কাটা আনোয়ার ও ২ সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-২। কবজি কাটা আনোয়ার অসংখ্য চাঞ্চল্যকর হত্যা, হত্যাচেষ্টা, ছিনতাই ও চাঁদাবাজি মামলার আসামি।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার জানান, মোহাম্মদপুরবাসীর কাছে আতঙ্ক আনোয়ার ও তার লোকজন চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। কেটে নেন হাতের কবজি। এরপর সেই কবজি দিয়ে উল্লাস করে টিকটক ভিডিও বানান। 

তিনি আরও জানান, অসংখ্য চাঞ্চল্যকর হত্যা, হত্যাচেষ্টা, ছিনতাই ও চাঁদাবাজি মামলার আসামি মো. আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কবজি কাটা আনোয়ার ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাব-২ এর অধিনায়ক।

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১১৮ সাবেক ক্যাম্পাস…
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাণ গ্রুপে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৫ অক্টোবর ২০২৬
কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে 
  • ০৫ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে সুখবর
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের উন্নয়নে সরকারের ‘একগুচ্ছ’ পরিকল্পনা
  • ০৫ অক্টোবর ২০২৬
‘রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কাউকে চেনা যায়নি’, অজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬