কুড়িগ্রামে ভালোবাসা দিবসে ‘জাতীয় সিঙ্গেল পরিষদের’ পদযাত্রা ও বিক্ষোভ

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
পদযাত্রা ও বিক্ষোভ

পদযাত্রা ও বিক্ষোভ © টিডিসি ফটো

ভালোবাসা দিবস উপলক্ষে কুড়িগ্রামে পদযাত্রা, বিক্ষোভ মিছিল ও সংহতি প্রকাশ করেছে জাতীয় সিঙ্গেল পরিষদ। সংগঠনটি দাবি করেছে, ১৪ ফেব্রুয়ারি প্রকৃত ভালোবাসার উদযাপন হওয়া উচিত, কিন্তু এই দিনে ‘অনৈতিক কর্মকাণ্ড’ বেড়ে যাওয়ায় তারা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় সিঙ্গেল পরিষদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচি কুড়িগ্রাম শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সংগঠনের নেতাকর্মীরা ‘সত্যিকারের ভালোবাসার উদয় হোক, নষ্টামি নিপাত যাক’—এমন স্লোগানে বিক্ষোভ প্রদর্শন করেন।

সংগঠনটির কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সহ-সভাপতি আতাউর রহমান আসিফ বলেন, ‘ভালোবাসা দিবসের মূল লক্ষ্য ছিল মানুষের মধ্যে মমত্ববোধ ও সত্যিকারের ভালোবাসা ছড়িয়ে দেওয়া। কিন্তু কিছু তরুণ-তরুণী এই দিনটিকে বিভ্রান্তিকরভাবে উদযাপন করছে। আমরা চাই ভালোবাসা হোক সত্যিকারের, নৈতিকতার ভিত্তিতে গড়ে উঠুক সম্পর্ক।’

কর্মসূচির মাধ্যমে সংগঠনটি ভালোবাসার প্রকৃত অর্থ তুলে ধরার আহ্বান জানিয়েছে এবং তরুণ প্রজন্মকে দায়িত্বশীল আচরণের দিকে আহ্বান জানায়।

মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬