জকসুর ২১ পদের ১৬টি শিবিরের, ছাত্রদল ৪-স্বতন্ত্র ১

০৮ জানুয়ারি ২০২৬, ০৬:৫২ AM , আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬, ০৬:৫২ AM
জকসু

জকসু © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ২১টি পদের মধ্যে ১১টি সম্পাদকীয় ও পাঁচটি কার্যনির্বাহী পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেল। ছাত্রদল সমর্থিত প্যানেল জয় পেয়েছেন তিনটি সম্পাদকীয় ও একটি কার্যনির্বাহী পদে। এ ছাড়া কার্যনির্বাহী পদে স্বতন্ত্রভাবে জয়ী হয়েছেন জাহিদ হাসান।

বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান ফলাফল ঘোষণা করেন।

ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম, জেনারেল সেক্রেটারি (জিএস) পদে আব্দুল আলিম আরিফ ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে মাসুদ রানা।

ভিপি পদে শিবিরের মো. রিয়াজুল ইসলাম পাঁচ হাজার ৫৯৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ও ছাত্রঅধিকারের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।

জিএস পদে শিবিরের প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন পাঁচ হাজার ৪৭৫ ভোট, অপরদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন দুই হাজার ২০৩ ভোট। আর এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন পাঁচ হাজার ২০ ভোট, অপরদিকে ছাত্রদলের প্যানেলের প্রার্থী তানজিল পেয়েছেন তিন হাজার ৯৪৪ ভোট।

এ ছাড়া শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে মো. নুরনবী ৫ হাজার ৪০০ ভোট, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল ৫ হাজার ৫২৪ ভোট, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখীমন খাতুন ৪ হাজার ৪৮৬ ভোট, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নুর মোহাম্মদ ৪ হাজার ৪৭০ ভোট, আইন ও মানবাধিকার সম্পাদক হাবীব মোহাম্মদ ফারুক ৪ হাজার ৬৫৪ ভোট, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশীন নাওয়ার ৪ হাজার ৪০১ ভোট, ক্রীড়া সম্পাদক পদে জর্জিস আনোয়ার নাইম ২ হাজার ৪৬৭ ভোট এবং সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান ৩ হাজার ৪৮৬ ভোট জয় পেয়েছেন।

ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেল থেকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম মিয়া ৫ হাজার ৩৮৫ ভোট, পরিবহন সম্পাদক পদে মাহিদ হোসেন ৪ হাজার ২৩ ভোট এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে মো. রিয়াসাল রাকিব ৪ হাজার ৬৯৮ ভোট পেয়ে জয় পেয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্যের মধ্যে ছাত্রদল সমর্থিত প্যানেলের মোহাম্মদ সাদমান আমিন ৩ হাজার ৩০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

প্রাথমিকে এক বিদ্যালয়ের ৫৩ পরীক্ষার্থীর ৫২ জনই বৃত্তি পেল
  • ১৩ জুলাই ২০২৬
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী, কার হাতে উঠছে এবারের বিশ্বকা…
  • ১৩ জুলাই ২০২৬
দুই স্ত্রী নিয়ে ইয়াবাসহ স্বামী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদ…
  • ১২ জুলাই ২০২৬
জুলাইকে ব্যঙ্গ করে এবার চবি অধ্যাপকের পোস্ট
  • ১২ জুলাই ২০২৬
বিশ্বকাপ হারায় কোচকে বরখাস্ত করল সেনেগাল
  • ১২ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ: কী বলছে অপ্টা সুপারকম্পিউটার?
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence