আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ইস্যুতে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী © সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় সভায় এ কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণহত্যার দায়ে জাতীয় নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই এটি করতে হবে।

তিনি বলেন, আয়নাঘরে আটকে রেখে হত্যা ও নির্যাতনের চিত্র জাতিসংঘের তদন্ত প্রতিবেদন উঠে এসেছে। এই প্রতিবেদনটি মানবতাবিরোধী অপরাধের পক্ষে একটি সুস্পষ্ট প্রমাণ। তাই আওয়ামী লীগকে বিচারের মধ্য দিয়ে যেতে হবে। এ সময় দলটির বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।

নতুন রাজনৈতিক দল প্রসঙ্গে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, আমাদের যে নতুন রাজনৈতিক দল আসছে তা মধ্যমপন্থি হবে। সামাজিকভাবে আমাদের ঐক্যের জায়গা গড়ে তুলতে হবে। এ সময় গণপরিষদের নির্বাচনের দিকে নজর দেয়ারও আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬
ল্যাবএইড হাসপাতালে বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৫ অক্টোবর ২০২৬