১২৩ ফুট উচ্চতা থেকে নামিয়ে ভাঙা হলো বঙ্গবন্ধুর ম্যুরাল

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৫ PM

© সংগৃহীত

কয়েক বছর আগে ঝিনাইদহের কালীগঞ্জের কাষ্টভাঙ্গা ইউনিয়নের শমশেরনগর গ্রামে করা হয় একটি টাওয়ার। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার উদ্যোগে করা ১২৩ ফুট উঁচু টাওয়ারটির নাম দেওয়া হয় ‘স্টাটুচ অফ ফ্রিডম’। টাওয়ারটির ওপরে স্থাপন করা হয়েছিল শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। অবশেষে সেটি নামিয়ে ভাঙল স্থানীয়রা। পাশাপাশি টাওয়ারটিতে আগুন দিয়েছে তার।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা টাওয়ারটিত ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শমশেরনগর গ্রামের আওয়ামী লীগ রাশেদ শমসের টাওয়ারটি তৈরি করেছিল। বৃহস্পতিবার সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মিছিল সহকারে ওই স্থানে গিয়ে শেখ মুজিবের ম্যুরাল ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। এরপর বাঙা ম্যুরালটি বারবাজারে এনে সড়কের ওপরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় ।

বৈষম্যবিরোধী আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির অন্যতম সমন্বয় হোসাইন আহমেদ বলেন, ‘খুনি শেখ হাসিনার পরিবারের কোনো ম্যুরাল-স্থাপনা এ দেশে থাকবে না। বাংলার জমিনে ফ্যাসিবাদের কোনো চিহ্ন থাকবে না। এ জন্য আমরা শেখ মুজিবের ম্যুরাল ভেঙে পুড়িয়ে দিয়েছি।’

আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬