এটিএম ব্যবহার করে টাকা তোলার খরচ বাড়ছে

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩২ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM

© সংগৃহীত

কোনো গ্রাহক ২০ হাজার টাকার বেশি বা প্রতি মাসে ৫ বারের বেশি অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে টাকা তুলতে চাইলে দ্বিগুণ চার্জ পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

সার্কুলার জানানো হয়েছে, এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করে একবারে ২০ হাজার টাকার বেশি বা মাসে ৫ বারের বেশি টাকা তুললে প্রতিবার ৩০ টাকা চার্জ দিতে হবে। বর্তমানে এ চার্জ ১৫ টাকা।

আরও বলা হয়েছে, 'কোনো গ্রাহক ২০ হাজার টাকার বেশি বা প্রতি মাসে ৫ বারের বেশি অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে টাকা তুলতে চাইলে দ্বিগুণ চার্জ পরিশোধ করতে হবে।' অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহারে কার্ড ইস্যু করা ব্যাংকের খরচও বাড়ানো হয়েছে নতুন নির্দেশনায়।

সেখানে বলা হয়েছে, এখন থেকে ব্যাংকগুলোকে এ ধরনের প্রতি লেনদেনের বিপরীতে ৩০টাকা চার্জ পরিশোধ করতে হবে। আগে ব্যাংকগুলোকে ২০টাকা চার্জ দিতে হতো। যে ব্যাংকের এটিএম ব্যবহার করা হবে, চার্জের এমাউন্ট সে ব্যাংক পাবে। এছাড়া, অনলাইনে আয়কর পরিশোধে চার্জ নিদিষ্ট করে দেওয়া হয়েছে সার্কুলারে।

সেখানে আছে, কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ২৫ হাজার টাকা পর্যন্ত পরিশোধে সর্বোচ্চ ২০টাকা এবং এর বেশি অ্যামাউন্ট পরিশোধে সর্বোচ্চ ৫০ টাকা চার্জ নিতে পারবে ব্যাংক।

এছাড়া, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ব্যবহার করে পেমেন্ট করার ক্ষেত্রে লেনদেনের ১% বা ৩০ টাকার মধ্যে যেটি কম, সেটি চার্জ করা যাবে।

আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬