ফের লাইভে যুক্ত হচ্ছেন শেখ হাসিনা

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM
শেখ হাসিনা

শেখ হাসিনা © ফাইল ফটো

একদিনের ব্যবধানে ফের লাইভে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় ফেসবুকের লাইভে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ দুর্দশা ও নির্যাতনের কথা শুনবেন। পরে তিনি বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

রাত পৌনে ৯টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলটির নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নিয়মিত আয়োজন ‘দায়মুক্তি’র এই বিশেষ পর্বটি বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচার করা হবে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশ্যে লাইভে এসে কথা বলেছেন দেশের সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগে ভাষণ দেওয়ার ঘোষণার পর ছাত্র-জনতার মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘বুলডোজার মিছিলের’ ডাক দেয়।

এদিন রাত ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন বিক্ষোভকারীরা। এ সময় সেখানে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেন তারা। পরে রাত পৌনে ১১টার দিকে শেখ হাসিনার ধানমন্ডি ৫ নম্বরের বাসভবন সুধাসদনেও আগুন দেন তারা।

ধানমন্ডির এ ঘটনার পরপরই রাতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন ও ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটে।

আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬