অবশেষে একুশে পদক পাচ্ছেন ‘অভ্র’র আবিষ্কারক মেহেদী

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৫ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM
অভ্র কিবোর্ডের আবিষ্কারক মেহেদী হাসান খান

অভ্র কিবোর্ডের আবিষ্কারক মেহেদী হাসান খান © সংগৃহীত

ভার্চুয়াল জগতে বাংলা ভাষার প্রসারে সবচেয়ে বেশি অবদান রাখা বাংলা কী-বোর্ড ‘অভ্র’। সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পর্যন্ত কম্পিউটারে বাংলা লেখার ক্ষেত্রে এটি ব্যবহার করে। ‘ভাষা হোক উন্মুক্ত’ স্লোগানে তৈরি করা অভ্র কিবোর্ডের আবিষ্কারক মেহেদী হাসান খান দীর্ঘ পরিশ্রমের এবার বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক পাচ্ছেন।

২০০৩ সালের বইমেলায় বায়োস নামক একটি সংগঠনের প্রদর্শনী দেখে অনুপ্রাণিত হয়েছিলেন মেহেদী হাসান। তখনই তার মনে উদ্ভব হয় একটি সহজতর বাংলা লেখার সফটওয়্যার তৈরির চিন্তা। সেই চিন্তাই পরবর্তীতে বাস্তবে রূপ নেয় অভ্র কিবোর্ডের মাধ্যমে। 

দিনটি ছিল ২৬ শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। আর ২০০৩ সালের সেই দিনেই, স্বাধীনতার বাণী নিয়ে আগমন হয় এক আগন্তুকের। যার নাম ‘অভ্র’। পরবর্তীতে ২০০৩ সালের ১৫ সেপ্টেম্বর ওমিক্রনল্যাব থেকে এটি মুক্তি দেওয়া হয়।  অভ্রের অর্থ আকাশ। মানে পুরো এক উন্মুক্ত আকাশ। অভিধান ঘেটে এই শব্দটিই নির্বাচন করেছিলেন অভ্রের কারিগর। কারণ তার ইচ্ছে ছিল বাংলা ভাষার চর্চা হবে উন্মুক্ত। তাই অভ্রের স্লোগান হল, ‘ভাষা হোক উন্মুক্ত’। 

শুরুর দিকে, ইউনিকোডভিত্তিক বাংলা লেখার জন্য উপযুক্ত সফটওয়্যার না থাকায় তিনি নিজেই একটি সমাধান তৈরির সিদ্ধান্ত নেন। প্রথমে মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক ব্যবহার করে একটি প্রোটোটাইপ তৈরি করেন। কিন্তু সেটি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। অবশেষে, ক্ল্যাসিক ভিজ্যুয়াল বেসিকের ওপর ভিত্তি করে নতুন একটি সংস্করণ তৈরি করেন, যা বাংলা লেখার জন্য আদর্শ হয়ে ওঠে।

অভ্র কী-বোর্ডের জন্য ২০১১ সালে মেহেদী হাসান খান তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য বেসিস পুরস্কার পান। ২০২৫ সালে একুশে পদকের স্বীকৃতি তার দীর্ঘ পরিশ্রমের ফল। অভ্র কিবোর্ড বিজয়ের তুলনায় অধিক ব্যবহারকারী-বান্ধব এবং ওপেন সোর্স হওয়ায় বেশি জনপ্রিয়তা পায়। এটি ফ্রি হওয়ায় ব্যবহারকারীরা সহজেই ব্যবহার করতে পারেন। অপরদিকে বিজয় কিবোর্ড নির্দিষ্ট লাইসেন্সের আওতায় থাকে।

হরমুজ প্রণালি বন্ধ রাখলে ইরানকে ‘নরকে’ পরিণত করার হুমকি ট্র…
  • ০৫ এপ্রিল ২০২৬
চাকরির বয়স বাড়ানোর বিলে চুপ, এনসিপি-জামায়াতের উদ্দেশ্যে যা …
  • ০৫ এপ্রিল ২০২৬
মাইক ও শব্দ বিভ্রাটের কারণে সংসদ অধিবেশন ৪০ মিনিটের জন্য মু…
  • ০৫ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা পাচ্ছেন না এক হাজার শিক্ষক-কর্মচারী!
  • ০৫ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে সংসদে…
  • ০৫ এপ্রিল ২০২৬
‘যারা নিজেরা টর্চারের শিকার, তারা কীভাবে গুম আইন বাতিল করে’
  • ০৫ এপ্রিল ২০২৬