সিআরআইয়ে দুদকের অভিযানে ৩৫ কোটি টাকার সন্ধান

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:১০ PM

© সংগৃহীত

রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি করার অভিযোগে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির অফিসটিতে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, ঠিকানা অনুযায়ী সরেজমিন গিয়ে অফিসটি বন্ধ পাওয়া যায়। 

আক্তার হোসেন জানান, সিআরআই নামের প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, ভাইস চেয়ারম্যান হিসেবে সায়মা ওয়াজেদ পুতুল, ট্রাস্টি হিসেবে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নাম উল্লেখ রয়েছে। অভিযানের সময় অফিসটি বন্ধ পাওয়া যায়। যে কারণে প্রতিষ্ঠানটির যেসব ব্যাংকে হিসাব চালু ছিল, ওসব ব্যাংক অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও সোনালী ব্যাংক থেকে তথ্য সংগ্রহ করা হয়।

আরো পড়ুন: সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির বিচার শুরু 

দুদকের এই মহাপরিচালক আরও বলেন, অভিযানে জানা যায়, আইএফআইসি ব্যাংকে সিআরআই প্রতিষ্ঠানটির নামে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর রয়েছে। এছাড়া সোনালী ব্যাংকে সিআরআইএর লেনদেনের তথ্য পাওয়া গেছে। অভিযানের নথিপত্র এবং ব্যাংক হিসাবগুলোর লেনদেনের তথ্য বিস্তারিতভাবে বিশ্লেষণ করে কমিশন পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

ট্যাগ: দুদক
মাদ্রাসার শৌচাগার থেকে শিশুশিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচাল…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে খেলোয়াড় কোটায়ও ভর্তি নেওয়া হবে শিক্ষার্থী, আবেদনের স…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে মিলল পলিথিনে ঝুলানো…
  • ১৫ নভেম্বর ২০২৬
মহিলা দলের নেত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, বিএনপি কর্মী গ্রে…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবা সেবনের দায়ে চারজনের তিন মাসের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
আগস্টের শেষে দেশ ছাড়েন শামীম ওসমান, বললেন— কীভাবে ফিরতে চান
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950