নিজ বাসা থেকে হিজড়া শিলার গলা কাটা মরদেহ উদ্ধার

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪২ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৫:২২ PM
হিজড়া শিলা

হিজড়া শিলা © সংগৃহীত

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায়া হিজড়া সম্প্রদায়ের শিলা নামের একজনের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ।

হিজড়া শিলার বাবার বাড়ি চট্টগ্রামের হাটহাজারিতে। তিনি উপজেলায় হিজড়া সম্প্রদায়ের প্রধান হিসেবে পরিচিত ছিলেন। শিলা কাউখালীর স্থানীয় এক যুবককে বিয়ে করেন। কিন্তু ওই যুবক মাদকাসক্ত। তাদের মধ্যে বনিবনা না হওয়ায় শিলা বিবাহবিচ্ছেদের জন্য আদালতের দ্বারস্থ হন।

ওসি সাইফুল ইসলাম সোহাগ বলেন, শিলা নামের একজনের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। আমরা বেশ কিছু আলামত জব্দ করেছি। তার গলা ও পেটে ধারালো কিছু দিয়ে কাটার আলামত পাওয়া গেছে।

প্রাথমিক তদন্ত ও আইনি কাজ শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে ৬ পদে জনবল নিয়োগ
  • ০৬ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পর্যটক ছা…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ নিলেন চাকসু সদস্য আকাশ দাশ
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি, ঢাকায় পদায়ন প…
  • ০৬ অক্টোবর ২০২৬
ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে চার নতুন সাবজেক্ট, কার্যক…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘অন্যমনস্ক’ পুলিশ, হাতকড়া খুলে আদালতের এজলাস থেকে পালিয়ে গে…
  • ০৬ অক্টোবর ২০২৬