সরস্বতী পূজা দেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেল তিন বন্ধুর

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৯ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৫:২২ PM
নিহতদের পরিবারের সদস্যদের আহাজারি

নিহতদের পরিবারের সদস্যদের আহাজারি © সংগৃহীত

সরস্বতী পূজা দেখতে নোয়াখালী থেকে ফেনীতে ঘুরতে এসে লাশ হয়ে বাড়িতে ফিরল তিন বন্ধু। দুজন ঘটনাস্থলেই নিহত হন অন্যজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

রোববার (৩ ফেব্রুয়ারি) ফেনীতে সরস্বতী পূজা দেখে মোটরসাইকেলে করে নিজ এলাকা নোয়াখালীতে ফিরছিলেন তারা। পথে রাত সাড়ে আটটার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফেনীর দাগনভূঞার বেকের বাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন তারা। 

নিহতরা হলেন, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মনোরঞ্জন বৈষ্ণবের ছেলে দেবু বৈষ্ণব (২২), কৃষ্ণ ঘোষের ছেলে অন্তর ঘোষ (২০) ও বেগমগঞ্জ পৌরসভার আলীপুর এলাকার কৃষ্ণ বৈষ্ণবের ছেলে সৌরভ গোস্বামী (২২)।

দুর্ঘটনাস্থলের বাসিন্দা প্রত‍্যক্ষদর্শী ইয়াসিন বলেন, তাদের মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে বেঁকের বাজারের আগে একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করছিল। সে সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ফেলে রাখা করাত কলের গাছের গুড়ির সাথে ধাক্কা খায়। আরোহী তিনজন রাস্তার ওপর ছিটকে পড়ে। দুইজন ঘটনাস্থলেই মারা যান। আমরা আহত একজনকে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
অন্তর ঘোষ এইচএসসি দ্বিতীয় বর্ষ এবং সৌরভ গোস্বামী নোয়াখালীর সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। নিহত অন্তরের স্বজন কাজল জানান, তারা তিন বন্ধু ফেনী এসেছিল স্বরস্বতী পূজা দেখতে। অন্তরের বোন ফেনী থাকে তার সাথেও দেখা করেছিল প্রতিবেশী তপন ঘোষ বলেন, ‘তারা সবাই নম্র ও ভদ্র হিসেবে পরিচিত ছিল। তাদের এবাবে অকালে চলে যাওয়া মেনে নিতে পারছি না।’

ফেনী মহাসড়ক থানার উপপরিদর্শক সাকায়েত হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয় প্রত‍্যক্ষদর্শীদের তথ‍্য মতে, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। 

কাটল আইনি জট, হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণে …
  • ০৬ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬