লন্ডনে প্রকাশ্যে দেখা গেল সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদকে

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫২ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৫:২২ PM

© সংগৃহীত

এবার লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে সাবেক নৌ পরিবহণ প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীকে। স্থানীয় সময় রবিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আওয়ামী সরকারের পতন হলে দলটির অনেক নেতা, এমপি-মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যান। তাদের কাউকে কাউকে ইতোমধ্যে বিভিন্ন দেশে দেখা গেছে। এবার খালিদ মাহমুদ চৌধুরীসহ কয়েকজনকে প্রকাশ্যে দেখা গেল।

জানা যায়, লন্ডনে সাবেক চার এমপি-মন্ত্রীর উপস্থিতিতে কেন্দ্রীয় কর্মসূচিকে স্বাগত জানিয়ে কর্মী সভা ও লিফলেট বিতরণ হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় কর্মী সভা অনুষ্ঠিত হয়।

খালিদ মাহমুদ দিনাজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য। এই আসনে আওয়ামী সরকারের আমলে টানা চারবার সংসদ সদস্য ছিলেন তিনি।

এর আগেও লন্ডনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান ও সাবেক সচিব কবির বিন আনোয়ারকে দেখা গেছে।

কাটল আইনি জট, হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণে …
  • ০৬ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬