ঢাকায় ভিসা পরিষেবায় নতুন পদ্ধতি চালু করছে মার্কিন দূতাবাস

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৬ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৫:২২ PM
ঢাকায় মার্কিন দূতাবাস

ঢাকায় মার্কিন দূতাবাস © টিডিসি সম্পাদিত

ঢাকায় মার্কিন দূতাবাস ভিসা পরিষেবার ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু করতে যাচ্ছে, যা আগামী ৮ ফেব্রুয়ারি (শনিবার) থেকে কার্যকর হবে। সোমবার (৩ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে দূতাবাস।

দূতাবাস জানায়, নতুন পদ্ধতি বাস্তবায়নের কারণে ৫ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত নির্দিষ্ট ওয়েবসাইটে ভিসা পরিষেবা বন্ধ থাকবে। তবে ৮ ফেব্রুয়ারি থেকে পুনরায় ওয়েবসাইটের মাধ্যমে ভিসা পরিষেবা চালু করা হবে।

এছাড়া, ৪ ফেব্রুয়ারি থেকে নন-ইমিগ্রেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট প্রকাশ শুরু হবে। প্রতি মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নতুন স্লট পাওয়া যাবে।

যেসব আবেদনকারীর ৫ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারিত রয়েছে, তাদের নির্ধারিত সময়েই উপস্থিত থাকতে হবে।

ভিসাপ্রত্যাশীদের আবেদন এবং বিস্তারিত তথ্যের জন্য মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগ: আমেরিকা
একদিনে হামে প্রাণ গেল ১১ জনের, মোট মৃত্যু ৪৭৫
  • ১৯ মে ২০২৬
৭৭ হাজার শিক্ষক নিয়োগ নিয়ে এবার বললেন তথ্যমন্ত্রী
  • ১৯ মে ২০২৬
সৌদি আরবে ৮,০০০ সেনা মোতায়েন করল পাকিস্তান
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রী মিলনের বিতর্কিত সাবেক সেই এপিএসের ডিপিই পরিচা…
  • ১৯ মে ২০২৬
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় চালু হচ্ছে জরুরি অ্যাল…
  • ১৯ মে ২০২৬
শিক্ষকদের ঈদ বোনাস কবে, জানাল মাউশি
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081