শিক্ষার্থীদের অবরোধে ঢাকা থেকে যেসব ট্রেন ছাড়তে বিলম্ব হতে পারে

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৪ AM
আন্দোলনে অবরোধ রেলপথ

আন্দোলনে অবরোধ রেলপথ © ফাইল ফটো

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে রাজধানীর মহাখালীতে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের ফলে সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিট থেকে ঢাকা-টঙ্গী-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের অবরোধের কারণে আপাতত ঢাকা-টঙ্গী-ঢাকা সেকশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে, এখনো দিনের ১৮টি আন্তঃনগর ট্রেনের ঢাকা থেকে ছাড়ার শিডিউল রয়েছে। এসব ট্রেনের মধ্যে ১৭টি ঢাকা থেকে ছাড়তে বিলম্ব হতে পারে বলে স্টেশন সূত্রে জানা গেছে।

শিডিউলে থাকা ট্রেনগুলোর মধ্যে রয়েছে— সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস (৭৭৬), চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস (৭০২), তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস (৭৪৫), চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস (৮০৫), দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৩), কিশোরগঞ্জগামী এগারসিন্ধুর গোধূলি (৭৪৯), খুলনাগামী চিত্রা এক্সপ্রেস (৭৬৪), পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭), কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস (৭৯৭), চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস (৭২২) ,লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস (৭৫১), সিলেটগামী উপবন এক্সপ্রেস (৭৪০), মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস (৭৭৭), কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস (৮১৪), রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস (৭৫৯), চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস (৭৪২) এবং পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩)। এছাড়া বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস (৭৯৬) ট্রেনটি পদ্মা সেতু হয়ে যাবে বলে ট্রেনটি বিলম্ব নাও হতে পারে।

এর আগে ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি মহাখালী থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে। ট্রেনটির লোকোমাস্টার লতিফ বলেন, ট্রেন আটকে দেওয়ার ঘটনাটি তাৎক্ষণিকভাবেই ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। তারা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, ট্রেনটি পেছনের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। সে অনুযায়ী এখন ট্রেন পেছানো হচ্ছে। এটি সম্ভবত তেজগাঁও রেলস্টেশনে রাখা হবে। বিষয়টি আমি নিশ্চিত নই। আমাকে যে জায়গায় সিগন্যাল দেওয়া হবে সেখানেই থামবো।

কাটল আইনি জট, হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণে …
  • ০৬ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬