হত্যা মামলায় আওয়ামীপন্থী ২ আইনজীবী গ্রেপ্তার

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৪ AM
নুরুল হুদা পাটওয়ারী ও জহির উদ্দিন বাবর

নুরুল হুদা পাটওয়ারী ও জহির উদ্দিন বাবর © সংগৃহীত

লক্ষ্মীপুরে শিক্ষার্থী আফনান হত্যা মামলায় আওয়ামীপন্থী আইনজীবী নুরুল হুদা পাটওয়ারী ও জহির উদ্দিন বাবরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে তাদেরকে চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ। এর আগে, সকালে নুরুল হুদাকে শহরের ঝুমুর এলাকার বাসার সামনে থেকে ও বাবরকে আদালতের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার নুরুল হুদা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাবর জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) ও লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। 

আরো পড়ুন: অটোরিকশাচালক হত্যা: সালমান এফ রহমানসহ রিমান্ডে ৬

পুলিশসহ স্থানীয়রা জানায়, বাবর সকালে আদালতে আসেন। পরে তিনি আদালত থেকে বের হলে গ্রেপ্তার করে পুলিশ। নুরুল হুদা আদালতে আসার জন্য ঝুমুর এলাকার বাসা থেকে বের হন। পরে পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তাত করে। 

তাদের দুইজনকে গত ৪ আগস্ট শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে তারা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন না। অজ্ঞাত আসামিদের তালিকায় তাদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।  

এদিকে নুরুল হুদা ও বাবরের ঘটনায় আওয়ামী পন্থী অন্য আইনজীবীদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই আদালত থেকে চলে গেছেন বলে জানা গেছে। 

কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পর্যটক ছা…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ নিলেন চাকসু সদস্য আকাশ দাশ
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি, ঢাকায় পদায়ন প…
  • ০৬ অক্টোবর ২০২৬
ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে চার নতুন সাবজেক্ট, কার্যক…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘অন্যমনস্ক’ পুলিশ, হাতকড়া খুলে আদালতের এজলাস থেকে পালিয়ে গে…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরও ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কেন বন্ধ হবে না, ব্যাখ্যা চ…
  • ০৬ অক্টোবর ২০২৬