অটোরিকশাচালক হত্যা: সালমান এফ রহমানসহ রিমান্ডে ৬

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৪ AM

© সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৬ জনকে রিমান্ড দিয়েছেন আদালত। বাকি আসামিরা হলেন, সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এবং শ্রমিক লীগ নেতা গোলাম সারওয়ার পিন্টু। 

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে সকাল সোয়া ৯টায় আসামিদের কেরানীগঞ্জ কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির ঢাকা মেট্টোর উত্তরের পরিদর্শক রিদুয়ানুল হক ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডে পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

মামলার সূত্রে জানা গেছে,  বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর গত ২০ জুলাই বাড্ডার প্রগতি সরণি এলাকায় যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন অটোরিকশাচালক হাফিজুল শিকদার (২৯)। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলন দমনের জন্য আসামিদের ছোড়া গুলি হাফিজুলের বাম পাঁজরে লেগে ডান বোগল দিয়ে বেরিয়ে যায়। এ ঘটনায় গত ২১ আগস্ট মামলার বাড্ডা থানায় মামলাটি হয়।

ট্যাগ: আদালত
কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পর্যটক ছা…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ নিলেন চাকসু সদস্য আকাশ দাশ
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি, ঢাকায় পদায়ন প…
  • ০৬ অক্টোবর ২০২৬
ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে চার নতুন সাবজেক্ট, কার্যক…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘অন্যমনস্ক’ পুলিশ, হাতকড়া খুলে আদালতের এজলাস থেকে পালিয়ে গে…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরও ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কেন বন্ধ হবে না, ব্যাখ্যা চ…
  • ০৬ অক্টোবর ২০২৬