ঢাকায় নামতে না পেরে ফ্লাইট গেল কলকাতায়

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৭ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৪ AM

© সংগৃহীত

ঘন কুয়াশায় স্পষ্টভাবে রানওয়ে না দেখতে পেরে ৩টি ফ্লাইট অবতরণ করতে পারেনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আকাশ ঝাপসা থাকায় ফ্লাইটগুলো কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। 

রোববার (২৪ জানুয়ারি) মধ্যরাত আড়াইটা থেকে সোমবার সকাল ৯ পর্যন্ত চলে এই অবস্থা। এছাড়া আজ বেশ কিছু ফ্লাইট নির্ধারিত সময়ে উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মধ্যরাতে কুয়েত সিটি থেকে আসা কুয়েত এয়ারওয়েজের ২টি ফ্লাইট ও ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইটটি ঢাকায় নামতে না পেরে কলকাতায় চলে যায়। পরবর্তীতে সকাল ৯টার পর তারা ঢাকায় অবতরণ করে।

এদিকে ঘন কুয়াশার মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত প্রায় ১৬টি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ করতে পারেনি। তাদের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই, মাস্কাট, রোম, জেদ্দা ফ্লাইট, এমিরেটস এয়ারলাইন্সের দুবাই, গাল্ফ এয়ারের বাহরাইন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই, দোহা, শারজাহ, জেদ্দা, সিঙ্গাপুর, ড্রুক এয়ারের পারো থেকে আসাসহ আরও বেশ কয়েকটি রুটের ফ্লাইট।

এদিকে একসঙ্গে অনেক ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের অপেক্ষায় থাকায় বিমানবন্দরের রানওয়েতে কিছুটা ট্রাফিকের সৃষ্টি হয়েছে।

কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পর্যটক ছা…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ নিলেন চাকসু সদস্য আকাশ দাশ
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি, ঢাকায় পদায়ন প…
  • ০৬ অক্টোবর ২০২৬
ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে চার নতুন সাবজেক্ট, কার্যক…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘অন্যমনস্ক’ পুলিশ, হাতকড়া খুলে আদালতের এজলাস থেকে পালিয়ে গে…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরও ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কেন বন্ধ হবে না, ব্যাখ্যা চ…
  • ০৬ অক্টোবর ২০২৬