বিস্ফোরক মামলায় আ.লীগ নেত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২০ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৪ AM
আজিদা পারভীন পাখি

আজিদা পারভীন পাখি © সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আজিদা পারভীন পাখিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। ২০২৪ সালে চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে ককটেল বিস্ফোরণের ঘটনায় এ নির্দেশ দেন আদালত।

রবিবার (২ জানুয়ারি) পাবনা জেলা চিফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট কামাল হোসেন এ নির্দেশ দেন। 

মামলা সূত্রে গেছে, গত ২৪ জানুয়ারি রাত ১১টার দিকে ভাঙ্গুড়া উপজেলার দিয়ারপাড়া গ্রামের নিজ বাসভবন থেকে থানা পুলিশ ও ডিবি পুলিশের ১৫ সদস্যের একটি দল আজিদা পারভিন পাখিকে আটক করে। পরবর্তীতে তাকে চাটমোহর থানার হান্ডিয়ালে বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে পাবনা আদালতে পাঠানো হয়। ২০২৪ সালের ৮ অক্টোবর চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয় হাবিবুর রহমান ওই মামলাটি দায়ের করেন। মামলায় ২৮ জনের নামসহ অজ্ঞাতনামা প্রায় ১৫০ জনকে আসামি করা হয়। পুলিশ পাখিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে, আদালত শুনানি শেষে তাকে দুই দিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন।

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম পলাশ বলেন, শুধু রাজনৈতিক কারণে তাকে হেনস্তা করতে এ মামলা করা হয়েছে। এ মামলার কোনো সত্যতা নেই। এ মামলার এজাহারভুক্ত মাত্র একজন আসামিকে পুলিশ আটক করতে পেরেছে। আটকের পরে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে।

কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পর্যটক ছা…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ নিলেন চাকসু সদস্য আকাশ দাশ
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি, ঢাকায় পদায়ন প…
  • ০৬ অক্টোবর ২০২৬
ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে চার নতুন সাবজেক্ট, কার্যক…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘অন্যমনস্ক’ পুলিশ, হাতকড়া খুলে আদালতের এজলাস থেকে পালিয়ে গে…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরও ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কেন বন্ধ হবে না, ব্যাখ্যা চ…
  • ০৬ অক্টোবর ২০২৬