বাণিজ্য মেলায় সংঘর্ষ, আহত ১৬

৩০ জানুয়ারি ২০২৫, ০৭:৩১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১২ AM
বাণিজ্য মেলায় সংঘর্ষ

বাণিজ্য মেলায় সংঘর্ষ © সংগৃহীত

তুচ্ছ ঘটনায় বাণিজ্য মেলায় দুই দোকানের কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের ১৬ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে লাঠিচার্জ করে। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করতে রাকিব ও হাবিব নামে দুজনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় মেলায় আগত দর্শনার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিএম কালেকশন ও আশিক ফ্যাশন কর্মচারীরা ক্রেতাকে নিজেদের দোকানে আনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর জের ধরে দুই দোকানে কর্মচারীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষের জড়িয়ে পড়েন।

এক পর্যায়ে এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়। 

জেলা ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence