আওয়ামী লীগের শাস্তির অপেক্ষা করছে মানুষ: রিজভী

৩০ জানুয়ারি ২০২৫, ০৫:১৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১২ AM
রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী © সংগৃহীত

আগামী ১৮ ফেব্রুয়ারিতে ডাকা আওয়ামী লীগের হরতাল কর্মসূচি প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'হরতালের ডাক দিলেন আর মানুষ লাফ দিয়ে পড়বে, এমনটা হবে না। মানুষ আপনাদের (আওয়ামী লীগ) শাস্তির জন্য অপেক্ষা করছে। জুলাই বিপ্লবে নিহত-আহতেরা বিচার চায়।’

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবন্ধী রিকশাচালককে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) আত্মা রক্তপিপাসু নেকড়ের আত্মা। শেখ হাসিনার কাছে নারী, শিশুর কোনো মূল্য নেই। একটাই মূল্য সিংহাসন। তিনি কতজনকে সন্তানহারা করেছেন হদিস নেই। গুলি ছিল শেখ হাসিনার কাছে একটা খেলা, ক্রসফায়ার ছিল আনন্দের বিষয়। বিরোধী পক্ষের লাশ দেখলে খুশি হতেন হাসিনা। তিনি মানসিকভাবে অসুস্থ এক নারী।’

তিনি বলেন, ‘ঢাকা শহরে বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো পদক্ষেপ দেখি না। যারা আহনাফ, আবু সাঈদ, মুগ্ধকে হত্যা করেছে তারা আইনের লোক। তাদেরকে কারা আইনের হাত থেকে রক্ষা করছে? সবাইকে শাস্তির আওতায় আনা উচিত। জুলাই গণ-অভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অপরাধীদের বিরুদ্ধে রাষ্ট্রকেই বাদী হয়ে মামলা করা উচিত।’

রিজভী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রসঙ্গে আরও বলেন, ‘কোনো প্রতারক রাষ্ট্রক্ষমতায় থাকলে তার সন্তানদেরও প্রতারক বানায়, তার উদাহরণ শেখ হাসিনা। কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করে পূর্বাচলে নিজের সন্তান এবং আত্মীয়স্বজনের প্লট বরাদ্দ দিয়েছেন তিনি।’

সালমান এফ রহমান প্রসঙ্গে রিজভী বলেন, ‘দরবেশ ব্যাংক ধ্বংস করেছে, শেয়ার বাজার ধ্বংস করেছে। তিনি আবার নিজের ছাই থেকে জন্ম নিতে চাচ্ছেন।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রিজভী আরও বলেন, ‘ঢিলেঢালাভাবে সরকার পরিচালনার জন্য আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তার বিচার নিশ্চিত হলে মানুষ বুঝবে সরকার কাজ করছে। অন্যথায় এ সরকারের প্রতি মানুষের যে সমর্থন, সেটা ধীরে ধীরে কমতে থাকবে।’

 

এসএসসির কেন্দ্রে সিসিটিভি-ঘড়ি-পর্যাপ্ত আলো বাতাসসহ যেসব বিষ…
  • ২৮ মার্চ ২০২৬
জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্…
  • ২৮ মার্চ ২০২৬
রাতেই ঢাকা-রাজশাহীসহ ১৯ জেলায় ঝড়ের আভাস
  • ২৮ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে চার মুসলিম দেশ
  • ২৮ মার্চ ২০২৬
দিক হারিয়ে ভাসতে ভাসতে সাগরে ৬ দিন, মারা গেলেন ১৮ বাংলাদেশি
  • ২৮ মার্চ ২০২৬
৪৩২ রানের ম্যাচে রিশাদদের হারাল শরিফুলরা
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence