সহপাঠী হত্যার বিচারের দাবিতে সড়কে দনিয়া কলেজের শিক্ষার্থীরা

৩০ জানুয়ারি ২০২৫, ০৪:৩৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১২ AM
শনির আখড়ার সড়কে শিক্ষার্থীদের অবস্থান

শনির আখড়ার সড়কে শিক্ষার্থীদের অবস্থান © সংগৃহীত

যাত্রাবাড়ীতে দনিয়া কলেজের সাবেক এক ছাত্র মিনহাজুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কলেজটির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে প্রায় শতাধিক শিক্ষার্থী যাত্রাবাড়ীর শনির আখড়ায় সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু করেন।

প্রথমে ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেন দনিয়া কলেজ শিক্ষার্থীরা। একপর্যায়ে বিভিন্ন স্লোগান দিয়ে তারা সড়কে অবরোধ করেন। এতে শনির আখড়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

গত মঙ্গলবার রাজধানীর শনির আখড়ায় পূর্ব শত্রুতার জেরে মিনহাজ নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। জানা গিয়েছে, মিনহাজ দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। দুইদিন আগে ‘কিং মাহফুজ তানজিল’ নামে একজনকে মারপিট করেছিলেন তিনি। মঙ্গলবার এ বিষয় নিয়ে সবাই মিলে বসে মীমাংসার কথা ছিল। ওই সময় কিং মাহফুজ, শাহ আলম, শাওন, সাইফুলসহ বেশ কয়েকজন মিনহাজকে কুপিয়ে জখম করেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের ফল প্রকাশ, পাস ৪১.৯৩ শতাংশ
  • ০৬ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইস্পাহানী ইসলামিয়া হাসপাতালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৬ অক্টোবর ২০২৬
‎বিভাগীয় শহরে নয়, জাবিতেই হবে ভর্তি পরীক্ষা
  • ০৬ অক্টোবর ২০২৬
বাদ যায়নি নেতাদের স্ত্রী-কন্যা, একাকার বিএনপি-আওয়ামী লীগ-জা…
  • ০৬ অক্টোবর ২০২৬