কুড়িগ্রামে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

৩০ জানুয়ারি ২০২৫, ০৪:২৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১২ AM

© সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরের দিকে লাগা এ আগুনে বাসের প্রায় সব কটি আসন পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়েছেন।

আহসান এন্টারপ্রাইজের ভূরুঙ্গামারী বাস কাউন্টারের ম‍্যানেজার নুর আলম জানান, বাসটির সিটের খুটি ভেঙে গেছে। সেটা মিস্ত্রি দিয়ে ঝালাই (ওয়েল্ডিং) করছে। সেই ঝালাইয়ের আগুনের ফুলকি হয়তো বাসের সিটে পড়েছে। সেটা ধীরে ধীরে আগুনে রূপান্তরিত হয়ে বাসে আগুন লেগেছে। এতে বাসটির সব কয়টা সিট পুড়ে গেছে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের কন্ট্রাকটরসহ অন‍্য মিস্ত্রি  ওয়েল্ডিংয়ের কাজ করতে ছিল এ সময়  সিটে আগুন লাগে। এতে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আরও ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এটা নাশকতার মতো কিছু নয়।

ট্যাগ: আগুন
তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের স…
  • ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশে টেকনোর ‘স্পার্ক ৫০’ সিরিজ উন্মোচন
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়ন চান দেশের তিন বিশিষ্ট কণ্ঠশিল্পী
  • ১১ এপ্রিল ২০২৬
নির্বাচন হলেই সব সমস্যা সমাধান হয়ে যাবার কথা ছিল, যে কারণে …
  • ১১ এপ্রিল ২০২৬
স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
close