আট দফা দাবিতে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবস্থান, কঠিন কর্মসূচির হুঁশিয়ারি

৩০ জানুয়ারি ২০২৫, ০৩:৩১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৪ AM
অবস্থান কর্মসূচি পালন করেছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ

অবস্থান কর্মসূচি পালন করেছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ © সংগৃহীত

আট দফা দাবিতে রাজধানীর ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ। দাবি না মানলে ভবিষ্যতে কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চলে। সকালে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনের ফুটপাতে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। তারা ব্যাটারিচালিত যানবাহনের জন্য ‘থ্রি–হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২৪’ সহ আট দফা দাবি তুলে ধরে তা বাস্তবায়নের দাবি জানান। ব্যাটারিচালিত যানবাহনের জন্য ‘থ্রি–হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২৪’ চূড়ান্ত করে দ্রুত গেজেট প্রকাশ করার দাবিও জানান তারা।

পরিষদের অন্য দাবিগুলো হলো ১. নীতিমালা অনুযায়ী ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট দিতে হবে। ২. কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারিচালিত যানবাহনের আধুনিকায়ন করতে হবে। চালক-মেকানিক-মালিকসহ ৬০ লাখ এবং তাঁদের ওপর নির্ভরশীল আড়াই কোটি মানুষের জীবন-জীবিকা রক্ষায় ব্যাটারিচালিত যানবাহন চলাচল বন্ধ করা যাবে না। ৩. ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানে ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশাসহ নিহত-আহত সব শ্রমিকের ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ৪. বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধ করতে বৈদ্যুতিক বা ব্যাটারিচালিত যানবাহনের জন্য চার্জিং স্টেশন স্থাপন করতে হবে। ৫. প্রতিটি সড়ক-মহাসড়কে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত, স্বল্প গতির ও লোকাল যানবাহনের সার্ভিস রোড বা বাই লেন নির্মাণ করে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা নিরসন করতে হবে। ঢাকাসহ সারা দেশে রিকশা, ইজিবাইক জব্দ বন্ধ করতে হবে। ৬. চালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। সড়কে চাঁদাবাজি, হয়রানি, ব্যাটারি ছিনতাই বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ছিনতাই চক্রের হোতাদের গ্রেপ্তার ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৭. সব শ্রমিকের জন্য পেনশন ও বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন বলেন, সরকার তাদের আশ্বাস দিয়েছে আগামী দু-একটি বৈঠকের পর তাদের আট দফা দাবির বাস্তবায়ন করা হবে। দাবি আদায়ে আগামী ২৭ ফেব্রুয়ারি চালকেরা তাদের পরিবার–পরিজন নিয়ে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি নেবেন। এর মধ্যে সরকার দাবি পূরণ না করলে সারা দেশের রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালকেরা ঢাকায় মহাসমাবেশ করবেন। তিনি বলেন, দাবি আদায়ে ঢাকার মতো আজ দেশের জেলায় জেলায় বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।

ট্যাগ: ঢাকা
রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা বাতিল করে তোপের মুখে ট্রাম্প
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউএইচএফপিও সম্মেলনে প্রধানমন্ত্রী: বর্তমান সরকার ‘সুস্বাস্থ…
  • ১৮ এপ্রিল ২০২৬
লোকজ ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়ায় এনইউবিতে বৈশাখ উৎসব উদযাপন
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ: নয় কেন্দ্র পরিদর্শনে ১৮ যুগ্মসচিব-উ…
  • ১৮ এপ্রিল ২০২৬
ফ্যামিলি ও কৃষক কার্ডসহ ৬০ উল্লেখযোগ্য পদক্ষেপ প্রধানমন্ত্র…
  • ১৮ এপ্রিল ২০২৬
সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের
  • ১৮ এপ্রিল ২০২৬