দেশের কোন জেলা বেশি ধনী, কোন জেলা গরিব, জানাল বিবিএস

৩০ জানুয়ারি ২০২৫, ০৩:১৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৪ AM
বিবিএস লোগো

বিবিএস লোগো © সংগৃহীত

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ধনী-দরিদ্রের হিসাব দিয়েছে বিবিএস।  দেশের বিভাগগুলোর মধ্যে দরিদ্র ও অতি দরিদ্র বেশি বরিশাল বিভাগে। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’- এ তথ্য উঠে এসেছে। 

এ ছাড়া দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা মাদারীপুরের ডাসার উপজেলা। আর সবচেয়ে ধনী ঢাকার পল্টন থানা। জেলা হিসেবেও সবচেয়ে দরিদ্র মাদারীপুর, আর সবচেয়ে ধনী জেলা নোয়াখালী।

বিবিএসের দারিদ্র্য মানচিত্রে দেখা গেছে, দেশের বিভাগীয় দারিদ্র্য হিসেবে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ২৬ দশমিক ৬ শতাংশ। আর চট্টগ্রাম বিভাগে সবচেয়ে কম দারিদ্র্য ১৫ দশমিক ২ শতাংশ।

জেলা হিসেবে সবচেয়ে বেশি দারিদ্র্য মাদারীপুর জেলা। এ জেলায় দারিদ্র্য ৫৪ দশমিক ৪ শতাংশ, আর সবচেয়ে কম দারিদ্র্য নোয়াখালী জেলায় ৬ দশমিক ১ শতাংশ।

আর উপজেলা হিসেবে ৬৩ দশমিক ২ শতাংশ দারিদ্র্য নিয়ে শীর্ষে রয়েছে মাদারীপুরের ডাসার। আর সবচেয়ে কম দারিদ্র্য ঢাকার পল্টনে। এ এলাকায় দারিদ্র্য ১ শতাংশ।

অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬