তৃতীয় দফায় বাড়ল আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়

৩০ জানুয়ারি ২০২৫, ০৩:১১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৪ AM
জাতীয় রাজস্ব বোর্ড

জাতীয় রাজস্ব বোর্ড © সংগৃহীত

তৃতীয় দফায় আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সাধারণ করদাতারা আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। অন্যদিকে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময় ১৫ ফেব্রুয়ারি থেকে বৃদ্ধি করে ১৬ মার্চ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পৃথক আদেশে এ তথ্য জানিয়েছে এনবিআর। ব্যবসায়ী ও পেশাজীবীদের দাবি বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশে বলা হয়, ২০২৪-২৫ করবর্ষে ব্যক্তি করদাতাদের রিটার্ন দাখিলের শেষ দিন নির্ধারিত ছিল ৩০ নভেম্বর। ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথমে এক মাস সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়। পরে নতুন করে সময় বাড়িয়ে ব্যক্তি করদাতারাদের জন্য সেটি আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করে এনবিআর। এবার আরও ১৬ দিন বাড়িয়ে সেটি নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
 
আদেশে আরও বলা হয়, নতুন করে বাড়ানো হয়েছে কোম্পানি করদাতাদের রিটার্ন জমা দেয়ার সময়ও। কোম্পানি করদাতাদের রিটার্ন জমা দেয়ার সময়সীমা ১৫ ফেব্রুয়ারির বদলে আগামী ১৬ মার্চ করা হয়েছে। 

এর আগে, রিটার্ন দাখিলের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। গত আগস্ট মাসের পরবর্তী পরিস্থিতি বিবেচনায় নিয়ে দুই দফায় সময় বাড়ানো হয়েছিল। 

এনবিআর থেকে পাওয়া সর্বশেষ হিসাব অনুযায়ী, অনলাইন রিটার্ন ১২ লাখ ছাড়িয়েছে। এ বছর জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ আদেশের মাধ্যমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবস্থিত সকল সরকারি কর্মচারী, সারাদেশের সকল তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা, সকল মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে কর্মী এবং বহুজাতিক কোম্পানিতে কর্মরত কর্মরতদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। 

২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজীকরণের লক্ষ্যে এনবিআর গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম (ই-রিটার্ন) করদাতাদের জন্য উন্মুক্ত করা হয়। এখন থেকে ওই সিস্টেম দিয়ে নির্ধারিত চার্জ দিয়ে অনলাইনেই আয়কর পরিশোধ করতে পারবেন করদাতারা।

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence