শিক্ষা ভবনের সামনে পুলিশের চাকরিচ্যুত সদস্যদের সড়ক অবরোধ

৩০ জানুয়ারি ২০২৫, ০২:২৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৪ AM
পুলিশের চাকরিচ্যুত সদস্যদের আন্দোলন

পুলিশের চাকরিচ্যুত সদস্যদের আন্দোলন © সংগৃহীত

চাকরিতে পুনর্বহালের দাবিতে রাজধানীর শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চাকরিচ্যুত পুলিশ ও তাদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার পর তারা শিক্ষা ভবনের সামনের সড়কে অবরোধ করে অবস্থান নেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে পদযাত্রা করে সচিবালয়ের সামনে যাওয়ার চেষ্টা করলে শিক্ষা ভবনের সামনে আটকে দেয় পুলিশ। বর্তমানে তারা রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন।

এদিকে সরকারের সঙ্গে আলোচনার জন্য পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গেছেন।

আরও পড়ুন : সচিবালয়ের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা

সচিবালয়ে যাওয়া প্রতিনিধি দলের সদস্যরা হলেন এএসআই সাইফুল, কনস্টেবল সাদ্দাম, মহিদুল এস আই মামুন, সিরাজুল হক ও শাজাহান সাজু।

তাদের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় চাকরিচ্যুত সদস্যদের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরি হারিয়েছেন তারা। অন্তবর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন চাকরি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন দাবি করেন তারা।

এ সময় সাবেক পুলিশ সদস্যরা জানান, বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা। নির্বাহী আদেশে চাকরিতে পুনর্বহাল না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ট্যাগ: আন্দোলন
অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬