প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মাদ্রাসাছাত্রীকে ‘অপহরণ’

৩০ জানুয়ারি ২০২৫, ০৭:৫৮ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৪ AM
নলছাটি

নলছাটি © ফাইল ছবি

ঝালকাঠির নলছিটিতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মাদরাসা ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা নলছিটি থানায় মামলা দায়ের করেছেন। 

মামলা সূত্রে জানা যায়, উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের জোয়ার আওরাবুনিয়া এলাকার মো. জলিল হাওলাদারের ছেলে মো. ইমরান হোসেন সুজন মাদরাসার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিতেন। তাতে রাজি না হওয়ায় গত ২৬ জানুয়ারি বিকেলে ওই ছাত্রী বাড়ির সামনে গেলে ইমরান, তার বোন সীমা বেগম ও আলিম মিলে মোটরসাইকেলে তুলি অপহরণ করে। 

ছাত্রীর মা জানান, তার মেয়েকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। তিনি তার মেয়েকে ফেরত চান।

বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ভুক্তভোগীকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।

অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬