মিরপুরে আবাসিক ভবনে আগুন

৩০ জানুয়ারি ২০২৫, ০৬:৩৭ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৪ AM
মিরপুরের একটি ভবনে আগুন

মিরপুরের একটি ভবনে আগুন © সংগৃহীত

রাজধানীর মিরপুরের কাজীপাড়া সোনালী ব্যাংকের পাশে একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ২টা ১২ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মোহাম্মদ শাজাহান বলেন, রাত ২টা ১২ মিনিটের দিকে কাজীপাড়ায় ৯তলা একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ২টা ১৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরবর্তী সময়ে আরও দুটি ইউনিট যোগ দেয়।বিজ্ঞাপন

আগুনের উৎস ও ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রাথমিকভাবে কোনো ধারণা দিতে পারেননি তিনি। শাজাহান বলেন, আগুন নিয়ন্ত্রণে এলে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

আগুন লাগার ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবে…
  • ০৬ অক্টোবর ২০২৬
ক্লাস্টারভিত্তিক পদায়ন চান প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
  • ০৬ অক্টোবর ২০২৬
রাহুল ও প্রিয়াংকা গান্ধী আটক 
  • ০৬ অক্টোবর ২০২৬
১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে
  • ০৬ অক্টোবর ২০২৬
মব করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘স্যার, আমি ঢাবির, দেশের বাড়ি...’ বললাম— আমার কাছে দেশের বা…
  • ০৬ অক্টোবর ২০২৬