বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২৯ জানুয়ারি ২০২৫, ০৮:৫৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৪ AM
আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান

আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে মালয়েশিয়ায় পালানোর সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।  

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা জয়পুরহাট ডিবি পুলিশের এস আই জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সাবেক মেয়র মোস্তাকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরে বুধবার সকালে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে মালয়েশিয়ায় পালানোর সময় তাকে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, মোস্তাককে ঢাকা থেকে আনার জন্য ইতিমধ্যে ডিবি পুলিশের একটি টিম রওনা হয়েছে। ঢাকা থেকে তাকে জয়পুরহাটে নেয়ার পর আদালতে পাঠানো হবে।

অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬