ভারতকে কোনও বিষয়ে ছাড় দেওয়া হবে না: বিজিবি প্রধান

২৯ জানুয়ারি ২০২৫, ০৮:১৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৪ AM
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি © সংগৃহীত

ভারতের সঙ্গে অসম চুক্তি বা সীমান্ত কোনও বিষয়েই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি। আজ বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মহাপরিচালক বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে। ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা সমাধান করা হবে। আমাদের পক্ষ থেকে কোনও ছাড় দেওয়া হবে না। যেগুলোতে আমরা মনে করছি যে আমরা বঞ্চিত হয়েছি, সে বিষয়গুলোতে কোনও ছাড় দেব না।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের নিয়ে আমরা বসব। সেখানে আপনারা সুনির্দিষ্ট তথ্য পাবেন। বর্ডার কিলিং এ সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাজেন্ডা। সেই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত উত্তেজনা ও তাদের সঙ্গে বিভিন্ন নদীর সীমানা নির্ধারণ নিয়ে সমস্যা রয়েছে সেগুলো আমাদের অন্যতম প্রধান অ্যাজেন্ডা।  মোট কথা কোনও বিষয়ে তাদের ছাড় দেওয়া হবে না।

অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬