সাদ্দা‌মের ফাঁসির দাবিতে বি‌ক্ষোভ

২৯ জানুয়ারি ২০২৫, ০৭:৪০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৮ AM
ফাঁসির দাবিতে বিক্ষোভ

ফাঁসির দাবিতে বিক্ষোভ © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গু‌লি বর্ষণকারী এবং বাদশা রুবেল ও সাব্বির হোসেন হত্যা মামলার আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জনগণ।

আজ বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় কু‌মিল্লা-‌সি‌লেট মহাসড়‌কে এ বিক্ষোভ করেন তারা। 

বক্তারা ব‌লেন, সাদ্দাম হো‌সেন‌ দে‌বিদ্বা‌রের শীর্ষ সন্ত্রাসী ও কুখ‌্যাত খুনী। সে জুলাই অভ্যুত্থান চলাকালে সাধারণ ছাত্রদের ওপর নির্বিচারে গু‌লি চালান রু‌বেল ও সা‌ব্বি‌রের হত‌্যাকারী। তার হামলায় অনেকেই আহত হ‌য়ে‌ছে। বক্তারা সাদ্দা‌মের ফাঁসি দাবি ক‌রে ব‌লেন, সাদ্দা‌মের ম‌তো কুখ্যাত খুনির ফাঁসি না হ‌লে রু‌বেল ও সা‌ব্বিরের আত্মা শা‌ন্তি পা‌বে না।

প্রসঙ্গত, দীর্ঘ‌দিন আত্ম‌গোপ‌নে থাকার পর সৌদি আরব থে‌কে গত মঙ্গলবার দে‌শে ফির‌লে হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দরে গ্রেপ্তার হয় সাদ্দাম। জানা গেছে, তার বিরু‌দ্ধে দুইটি হত‌্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬