নারীদের ফুটবল ব্যাহত হোক সরকার চায় না: ডেপুটি প্রেস সচিব

২৯ জানুয়ারি ২০২৫, ০৬:২৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৮ AM
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার © সংগৃহীত

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, সরকার মনে করে নারীদের ফুটবল প্রমোট করা উচিত। তারা আমাদের সমাজের অংশ এবং তারা আমাদের গর্ব। নারীদের ফুটবল ব্যাহত হোক এটা সরকার চায় না। বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আজাদ মজুমদার বলেন, মেয়েদের ফুটবল খেলাকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটেছে। যদিও সরকার আয়োজিত তারুণ্যের উৎসবের আওতায় পড়ে না খেলাটি। খেলা আয়োজনকে কেন্দ্র করে কিছু সমস্যা আমরা লক্ষ্য করেছি। সরকারের পক্ষ থেকে বিষয়টি সিরিয়াসলি নেওয়া হয়েছে এবং বিষয়টি প্রশাসনকে খুব গুরুত্বের সঙ্গে দেখতে বলা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে আমার কথা বলেছি। তারা স্থানীয় পর্যায়ে কথাবার্তা বলছেন। এই বিষয়ে কীভাবে একটি গ্রহণযোগ্য সমাধান তৈরি করা যায়, সেটি নিয়ে সবাই কাজ করছেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার মেয়েদের খেলাধুলার বিষয়ে উদ্বুদ্ধ করে। আমাদের নারী ফুটবল দল আমাদের গর্ব। তারা সাফ চ্যাম্পিয়ন হয়েছে এবং নারী ফুটবল দলকে কীভাবে উজ্জীবিত করা যায় সে নিয়েও সরকার নানা উদ্যোগ নিচ্ছে। দাভোসে প্রধান উপদেষ্টার সঙ্গে ফিফা সভাপতির কথা হয়েছে। তিনি কথা দিয়েছেন মার্চে ওনি আসবেন, বিশেষ করে নারী ফুটবল দলকে উজ্জীবিত করতে।

অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬