‘অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক পথে আনতে আন্দোলন করবে বিএনপি’

২৯ জানুয়ারি ২০২৫, ০৩:১১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৮ AM
 সালাহউদ্দিন আহমেদ

সালাহউদ্দিন আহমেদ © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক পথে আনতে আন্দোলন করবে বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 

ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘শেখ হাসিনাসহ দায়ীদের বিচার করতে হবে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আওয়ামী লীগকে শাস্তি দেওয়ার কথা কেউ বলছে না। সংগঠনের বিচার নিশ্চিতে কোনও উদ্যোগ নেয়া হয়নি। অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক পথে আনতে বেশ কিছু উদ্যোগ নেবে বিএনপি। সেটাকে আন্দোলনও বলতে পারেন, সমালোচনাও বলতে পারেন।’ 

৫ আগস্ট জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা, জনগণই নির্ধারণ করবে। এ সময় নির্বাচন কেন বিলম্বিত হবে তা জনগণের সামনে তুলে ধরার দাবিও জানান বিএনপির এই নেতা।

ছাত্রদের দল গঠনকে ইঙ্গিত করে  সাবেক এ যোগাযোগ প্রতিমন্ত্রী বলেন বলেন, ‘রাজনৈতিক দল গঠন করতে হলে রাজনৈতিক প্রক্রিয়ায় আসতে হবে।’  

নির্বাচনে জয়ের জন্য বিভিন্ন অপকৌশল অবলম্বন করলে তা ফ্যাসিবাদের নামান্তর কিনা, সে প্রশ্নও তোলেন তিনি।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence