বরগুনায় চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

২৯ জানুয়ারি ২০২৫, ০২:৩১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৮ AM
বরগুনায় চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

বরগুনায় চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট © টিডিসি

বরগুনায় তুচ্ছ ঘটনায় বাসশ্রমিকদের মারধর ও গাড়ি ভাঙচুরের মতো ঘটনার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন বাসমালিক ও শ্রমিকরা। পাশাপাশি যাত্রীবাহী সিএনজি, মাহিন্দ্রা, ইজিবাইকসহ অন্যান্য যানবাহন চলাচলেও বাধা দিচ্ছেন তারা। তারা সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশৃঙ্খলা এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে।  

আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে আন্তঃজেলাসহ বরগুনা থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রয়েছে।

বরিশালগামী যাত্রী সাওদা জান্নাত বলেন, ‘ আমি বরিশাল সরকারি কলেজের শিক্ষার্থী। বাবা অসুস্থ তাই বাড়ি এসেছিলাম। এখন জরুরি কাজে বরিশাল যেতে হবে। কিন্তু বাসস্ট্যান্ড এসে দেখি ধর্মঘট চলছে।’

ঢাকাগামী যাত্রী রেহানা কলি বলেন, ‘নলটোনা এলাকা থেকে দুই সন্তান নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার জন্য এসেছি। প্রায় ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে দেখি বাস চলাচল বন্ধ। কথায় কথায় অবরোধ, কথায় কথায় বাস ধর্মঘট। একটা স্বাধীন দেশে এটা কোনো ধরনের সভ্যতা! শত শত যাত্রী ফিরে যাচ্ছেন। এমন ভোগান্তি সমাধানে সরকারের উদ্যোগ নেওয়া দরকার।’

আরও পড়ুন: কমলাপুর থেকে ট্রেন চলাচল শুরু

বরগুনা জেলা বাস মালিক সমিতির প্রতিনিধি ইকবাল হোসেন সোহাগ বলেন, ‘শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ট্যাগ ব্যবহার করে শ্রমিকদের নির্যাতন করছে। তাদের মনঃপুত না হলেই সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করে শ্রমিকদের নির্যাতন করছে। আমরা এসবের স্থায়ী সমাধান চাই।’

তিনি আরও বলেন, ‘সব শ্রমিকরা হাসিনাবিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। আমরা হাসিনা হটানোর আন্দোলনে অংশ নিয়ে তার অপব্যবহার করি না। শিক্ষার্থীরা সেটি করছে। সরকার আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হবে না।’

ট্যাগ: ধর্মঘট
ঝালকাঠিতে ১২০টি গাছ কাটার পর স্থগিত দুই হাজার গাছ কাটার প্র…
  • ১৪ মার্চ ২০২৬
একসঙ্গে ১০ অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া
  • ১৪ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে জমে উঠেছে ঈদের বাজার, মার্কেটে ক্রেতাদের ঢল
  • ১৪ মার্চ ২০২৬
রাস্তায় বৃদ্ধাকে ভয় দেখানোয় রোবটকে আটক করল পুলিশ
  • ১৪ মার্চ ২০২৬
গোপালগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান শ…
  • ১৪ মার্চ ২০২৬
কালকের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে আল্টিমেট…
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081