ঝালকাঠিতে সুপারিগাছের সঙ্গে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার

১৭ জানুয়ারি ২০২৫, ০৩:৫৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরে বাগানে সুপারিগাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় মোসা. মারুফা আক্তার সুরমা (৩৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোররাতে রাজাপুর সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলগী গ্রামে এ ঘটনা ঘটে। 

সুরমা ওই গ্রামের মো. আমজাদ হাওলাদারের মেয়ে। 

পুলিশ ও নিহতের পরিবার জানায়, সুরমা প্রায় তিন বছর আগে মাথায় আঘাত পেয়ে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি সব সময় অস্বাভাবিক আচরণ করতেন। ফলে তাকে আত্মীয়স্বজনরা চোখে চোখে রাখতেন। প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে মা ও বোনের সঙ্গে ঘুমিয়ে পড়েন সুরমা। রাতে তারা সুরমাকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাগানে সুপারিগাছের সঙ্গে নিজের সাথে থাকা ওড়না গলায় প্যাঁচানো ঝুলন্ত দেখতে পান। পরিবারের ধারণা, মানসিক সমস্যা থাকায় নিজের ওড়নায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সুরমা।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।

মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬