খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ যা জানালেন চিকিৎসক

১৭ জানুয়ারি ২০২৫, ১২:৫০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া © সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চলছে। তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও দুই-এক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার বয়স এবং সবকিছু বিবেচনায় রেখে চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করছে ক্লিনিক কর্তৃপক্ষ। ২-১ দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্তে যাবেন তারা।

ডা. জাহিদ বলেন, কোন প্রক্রিয়ায় সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা হবে- সেটাও তখন জানানো হবে। পরবর্তীতে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিকে ৮ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে; জানান চিকিৎসক জাহিদ। খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেয়ার সম্ভাবনা আছে কিনা- জানতে চাইলে বলেন, এটা নির্ভর করছে চিকিৎসকদের ওপর।

অপহরণের ১৮ দিন পর টঙ্গী থেকে ৬ বছরের বায়জিদ উদ্ধার
  • ০৭ অক্টোবর ২০২৬
বাসাভাড়া নিয়ে বিরোধের জেরে বৃদ্ধার হাত ভাঙার অভিযোগ, দুই শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
গোবিপ্রবি ছাত্রীর পিছু নিয়ে ক্যাম্পাসেও হয়রানি—আটক ৩ বহিরাগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬