আজ থেকে প্রতি শুক্রবার নতুন সময়ে চলবে মেট্রোরেল

১৭ জানুয়ারি ২০২৫, ১০:০২ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
মেট্রোরেল

মেট্রোরেল © সংগৃহীত

মেট্রোরেলের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বেলা সাড়ে ৩টার পরিবর্তে বেলা ৩টা থেকে চলবে মেট্রোরেল।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (১৭ জানুয়ারি) থেকে প্রতি শুক্রবার দুপুর সাড়ে ৩টার পরিবর্তে ৩টা থেকে মেট্রোরেল চলাচল করবে। সেই হিসেবে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন দুপুর ৩টায় ছাড়বে এবং সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে।

অন্যদিকে মতিঝিল থেকে প্রথম ট্রেন দুপুর ৩টা ২০ মিনিটে ছাড়বে এবং সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে। উভয় দিকের চলাচলে প্রতি ট্রেনের মধ্য বিরতি থাকবে ১০ মিনিট।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উত্তরা উত্তর স্টেশন থেকে শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিট থেকে এবং মতিঝিল স্টেশন থেকে দুপুর ৩টা ৫ মিনিটে একক যাত্রার টিকিট বিক্রি শুরু হবে। একই সঙ্গে র‌্যাপিড পাস কেনা এবং এমআরটি বা ‍র‌্যাপিড পাসে টাকা প্রবেশ করানো যাবে।

নতুন সময়সূচিতে মেট্রোরেল চলাচলের অন্য সব কার্যক্রম আগের মতোই অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অপহরণের ১৮ দিন পর টঙ্গী থেকে ৬ বছরের বায়জিদ উদ্ধার
  • ০৭ অক্টোবর ২০২৬
বাসাভাড়া নিয়ে বিরোধের জেরে বৃদ্ধার হাত ভাঙার অভিযোগ, দুই শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
গোবিপ্রবি ছাত্রীর পিছু নিয়ে ক্যাম্পাসেও হয়রানি—আটক ৩ বহিরাগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬