আজ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

১৪ জানুয়ারি ২০২৫, ০৯:২৬ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩৯ PM

© সংগৃহীত

দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এ সংবাদ সম্মেলন হবে।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, সোমবার বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে শুরু হয়ে প্রায় আড়াই ঘণ্টা চলে। বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু। দেশের চলমান পরিস্থিতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকের বিস্তারিত জানাতেই আজ সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।

নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা …
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬
ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২
  • ০৭ অক্টোবর ২০২৬
বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
  • ০৭ অক্টোবর ২০২৬
সেই কলেজ ক্যাশিয়ারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্যকে ঘিরে তদ…
  • ০৭ অক্টোবর ২০২৬