কাউন্সিল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

১২ জানুয়ারি ২০২৫, ০২:৩৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
আবুল হাসান রতন

আবুল হাসান রতন © সংগৃহীত

কিশোরগঞ্জে তাড়াইল উপজেলা বিএনপির কাউন্সিল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন ব্যক্তি আহত হয়েছেন।

রোববার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এ ঘটনা ঘটে। 

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গতকাল শনিবার রাউতি ইউনিয়ন বিএনপির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হন গিয়াসউদ্দিন কিন্তু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কমিটি মেনে না নিলে এ নিয়ে দুপক্ষের মধ্যে তর্কাতর্কি হয়।

এ ঘটনার জের ধরে রোববার বেলা ১১টার দিকে দুই পক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতনসহ পাঁচজন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল মিয়া জানান, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মৌচাক ফ্লাইওভার থেকে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্…
  • ১২ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় মার্চে এসেছে দেড় গুণ বেশি জ্বালানি তেল, সরবরাহ স…
  • ১২ এপ্রিল ২০২৬
ফুল দিয়ে নববর্ষ বরণে প্রার্থনা, বিশ্ব শান্তি কামনা আদিবাসী …
  • ১২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে টোল দিতে হবে রিয়ালে
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাইম অফিসার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আবুল খায়ের গ্রুপে, পদ ১৫০
  • ১২ এপ্রিল ২০২৬
অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর
  • ১২ এপ্রিল ২০২৬