খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানালেন মির্জা আব্বাস

১২ জানুয়ারি ২০২৫, ১১:৫৩ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস

স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস © সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তারা সেখানে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন। তার সঙ্গে দেখা করে স্থানীয় গণমাধ্যমকে মির্জা আব্বাস বলেছেন, খালেদা জিয়া তাদের কাছে দেশবাসীর খোঁজখবর জানতে চেয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) লন্ডন সময় সন্ধ্যায় (বাংলাদেশ সময় রাত ১২টা) পশ্চিম লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তারা। এ সময় তাদের কাছে সাবেক প্রধানমন্ত্রী দেশবাসীর খোঁজখবর নেন বলে জানায় বাংলাদেশের গণমাধ্যম।

এর আগে গত শুক্রবার (১গ জানুয়ারি) যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান বিএনপির এই দম্পতি নেতা।

মির্জা আব্বাস বলেন, গত ১৭ বছর খালেদা জিয়া কোনো চিকিৎসা পাননি। খুনি হাসিনা সরকারের আমলে ম্যাডাম খুব অসময়ে অসুস্থ হয়ে পড়েন। সে সময় শেখ হাসিনা খুব বাজে ভাষায় খালেদা জিয়া সম্পর্কে কথা বলতেন। ‘মরি মরি করেও মরে না কেন’, এসবও বলা হতো। তো আল্লাহ এখনো তাকে বাঁচিয়ে রেখেছেন। তিনি এখন ভালো আছেন। তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। আমি আশা করছি তিনি ভালো হয়ে উঠবেন।

তিনি আরও বলেন, বিশ্বের সেরা চিকিৎসকের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার মানসিক অবস্থা বরাবরই ভালো ছিল। এখনো ভালো আছেন। তিনি অনেক শক্তিশালী আছেন। আমরা তার সঙ্গে রাজনৈতিক কোনো কথাবার্তা বলিনি। তার সঙ্গে দেখা হওয়ার পর আমরা তাকে সালাম দিয়েছি, স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করেছি। তবে তিনি আমাদের জিজ্ঞেস করেছেন, দেশের মানুষ কেমন আছে? দেশের বর্তমান অবস্থা কী? দেশ থেকে আমরা মাত্র দুদিন আগে এসেছি। এখনো কোনো পরিবর্তন হয়নি। দেশে নির্বাচনী কথাবার্তা চলছে। এমনই তাকে জানানো হয়েছে। তা ছাড়া আমরা রাজনৈতিক কথাবার্তা বলে তাকে বিব্রত করতে চাইনি। কারণ তিনি অসুস্থ মানুষ, এখানে তার চিকিৎসা চলছে।

দীর্ঘদিন পর তারেক রহমানের সঙ্গে দেখা হওয়ার পর কোনো নির্দেশনা পাওয়া গেছে কি না, এ প্রশ্নে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, প্রতি সপ্তাহে অফিসিয়ালি অন্তত এক দিন তার সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়। নির্দেশনা আমরা ওখান থেকেই পাই। তবে এখন এই মুহূর্তে কোনো রাজনৈতিক নির্দেশনা পাইনি।

মহিলা দলের নেত্রী আফরোজা আব্বাস বলেন, তিনি আমাকে জিজ্ঞেস করেছেন নাতি-নাতনিরা কেমন আছে? দেশের বর্তমান অবস্থা কী? মহিলা দলের সবাই কেমন আছেন? দেশের মানুষ কেমন আছেন? এসবই তিনি জিজ্ঞেস করেছেন। আমরা আশা করছি, তিনি অচিরেই সুস্থ হয়ে দেশে ফিরবেন।

এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন।

রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্তানের মেসেজ না পড়েও নজর রাখতে পারবেন অভিভাবক—হোয়াটসঅ্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৪ লাখ ৭১ হাজার রিয়্যাকশন, শেয়ার ৭৩ হাজার— ৭ বছর আগে দেওয়া ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট—আপনার ‘দেহঘড়ি’ ঠিক আছে তো?
  • ০৭ অক্টোবর ২০২৬
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬