শীত নিয়ে আবহাওয়া অফিসের সুখবর

১২ জানুয়ারি ২০২৫, ১০:৫৩ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে

কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে © সংগৃহীত

দেশে রাত ও দিনের তাপমাত্রা আগের তুলনায় বাড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে শীত কিছুটা কমে যাবে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, মৌলভীবাজার ও গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শিগগিরই এমন অবস্থা প্রশমিত হতে পারে।

একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আগের তুলনায় বাড়ার সম্ভাবনা রয়েছে। তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া আগামীকাল সোমবারের (১৩ জানুয়ারি) জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আর মঙ্গলবারের (১৪ জানুয়ারি) জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্তানের মেসেজ না পড়েও নজর রাখতে পারবেন অভিভাবক—হোয়াটসঅ্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৪ লাখ ৭১ হাজার রিয়্যাকশন, শেয়ার ৭৩ হাজার— ৭ বছর আগে দেওয়া ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট—আপনার ‘দেহঘড়ি’ ঠিক আছে তো?
  • ০৭ অক্টোবর ২০২৬
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬